Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতার পথে বিএনপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত নুরুল ইসলাম বুলবুল নির্দিষ্ট কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ মাহদী আমিনের ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিজয়ী ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী চটগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের সিএমপি ভোট কেন্দের সামনে সমর্থকদের উচ্ছ্বাস চট্টগ্রাম–১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান বিজয়ী বগুড়া-৬: প্রথমবারের মতো এমপি নির্বাচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনী-৩ আসনে বিজয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“বন্দর–ইপিজেড–পতেঙ্গায় ধানের শীষের গণজোয়ার: আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল”

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬২ Time View

মোঃ শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ সংসদীয় আসন (বন্দর–ইপিজেড–পতেঙ্গা) এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই জোরালো হয়ে উঠছে। বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে দিনভর গণসংযোগ, গণমিছিল ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি এই আসনে ধানের শীষের পক্ষে জনমত সুদৃঢ় হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

দুপুরে ইপিজেড এলাকায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হয় এক বিশাল ও বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা। সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল-এর নেতৃত্বে আয়োজিত গণমিছিলটি সিমেন্ট ক্রসিং মোড় থেকে শুরু হয়ে

ইপিজেড–সল্টগোলা ক্রসিং প্রদক্ষিণ করে নারিকেলতলা এলাকার এস আলম–বি আলম গলিতে এসে শেষ হয়। গণমিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারী, ইমরান খান, নগর বিএনপির সদস্য নূরুজ্জামান কন্ট্রাক্টর, মাহাবুব এলাহী, মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, রিয়াজ উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, আলমগীর, মিজানুর রহমান পারুল, সুমন রহমান, নওশাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়াও যুবদলের রিয়াদ, মোহাম্মদ রাশেদুল আলম, মোঃ শাজাহান, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন, সাইফুল, শ্রমিক দলের মীর ইফতেখার, কপিল, গণজাগরণ দলের ওমর ফারুক, আঃ করিম, ছাত্রদলের সাহেদ, আকিব জাভেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

পৃথক কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন-এর নেতৃত্বে ধানের শীষের সমর্থনে আরেকটি গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটি পরবর্তীতে মূল গণমিছিলের সঙ্গে একত্রিত হয়ে পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে, ফলে কর্মসূচিতে নতুন গতি ও ব্যাপকতা যোগ হয়।

পরে আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম-১১ আসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করতে হবে। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ হলে এই আসনে ধানের শীষের বিজয় অনিবার্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতার পথে বিএনপি

“বন্দর–ইপিজেড–পতেঙ্গায় ধানের শীষের গণজোয়ার: আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল”

Update Time : ০২:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬