Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৭ Time View

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বন্যাকবলিত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

রোববার (১২ জুলাই) জেলা পুলিশের উদ্যোগে চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টৈটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর।

এ সময় পুলিশ সুপার বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং দুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার যে মানবিক অঙ্গীকার কক্সবাজার জেলা পুলিশ ধারণ করে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

সময়: ১১:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বন্যাকবলিত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

রোববার (১২ জুলাই) জেলা পুলিশের উদ্যোগে চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টৈটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর।

এ সময় পুলিশ সুপার বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং দুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার যে মানবিক অঙ্গীকার কক্সবাজার জেলা পুলিশ ধারণ করে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গৌরীপুরের আহাদুজ্জামান খান আরজু হাত থেকে রেহাই পেতে মনোয়ারা বেগম থানার অভিযোগ