
তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ, চট্টগ্রাম:
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী হযরত মামুন খলিফা (রহঃ) পাড়া নিবাসী ও কানাইমাদারী আলহাজ্ব ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের অন্যতম ভূমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক দাতা সদস্য ছালেহ আহমদ চৌধুরী ৫ ফেব্রুয়ারী (বুধবার) রাত ৩.০১ মিনিটে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহির রাজিউন)।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদে যোহর হযরত মামুন খলিফা (রহঃ) শাহী জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাযার অনুষ্ঠিত হয়; জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাধি দেওয়া হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র সন্তান, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে যান।৮৫ বছর জীবনে দীর্ঘ এই সফরে তিনি নানা সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
তাহার মৃত্যুতে কানাইমাদারী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষার্থী,বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম, আঞ্জুমান-এ-রহমানিয়া ছৈয়্যদিয়া আমির ভান্ডারী-কেন্দ্রীয় পর্ষদ, আমির ভান্ডার শাহ আবু যুব কমিটি বাংলাদেশ-কানাইমাদারী শাখা, তজুম্বুল আলী পন্ডিত শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি গভীর শোক প্রকাশ করেন।
Reporter Name 
























