
রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ মুজিবুর রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত বুধবার (১৩ মে ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ-এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী (আকন)। এ সময় মোঃ মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয় বলে জানায় প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানের সময় বাঁশখালী থানা পুলিশ-এর একটি দল উপস্থিত ছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।