
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী আজ ২৪ সেপ্টেম্বর।
জেবেল রহমান গানি ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক উত্তরসূরি এবং জাতীয় নেতা ও সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার নাতি। তিনি সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপন ও নাজহাত গানি শাবনম দম্পতির জ্যেষ্ঠপুত্র।
২০০৯ সালের ২৩ আগস্ট তাঁর বাবা শফিকুল গানি স্বপনের মৃত্যুর পর জেবেল রহমান গানি বাংলাদেশ ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
দলের নেতৃত্বে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, জেবেল রহমান গানি ব্যক্তিগতভাবে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেন না। তবে তাঁর জন্মদিনে ডোমার-ডিমলার নেতাকর্মী ও সমর্থকেরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন।