বাবলু বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক, সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের মহোদয়ের প্লাটিনাম জয়ন্তী এবং চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন সুদর্শন মহাবিহার অগ্রসার কমপ্লেক্সের শুভ কঠিন চীবর দান উদযাপন উপলক্ষে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার) আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎকালে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র বাবু সাচিং প্রু জেরী এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) জনাব বিজন কান্তি সরকার। নিমন্ত্রণপত্র গ্রহণপূর্বক মাননীয় মন্ত্রী মহোদয়গণ উক্ত শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎ ও নিমন্ত্রণপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
বাবু সুশীল বড়ুয়া — ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
বাবু পার্থ প্রতিম বড়ুয়া অপু — ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
ভদন্ত সুমিত্তানন্দ থের
ভদন্ত করুণাশ্রী মহাথের — মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা
ভদন্ত করুণাপ্রিয় থের
মিঃ অঞ্চল কুমার তালুকদার — সমন্বয়কারী
প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া — চেয়ারম্যান, প্রকাশনা কমিটি
বাবু ইন্দ্রজিত বড়ুয়া ইসু — সভাপতি, বৌদ্ধ ফোরাম (ঢাকা জেলা)