সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. মিঠু মিয়া, এডহক কমিটির সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে শিক্ষক, কমিটি, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।