৫ মে ২০২৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিশুদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং হাইজিন সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে “Safe Hands Initiative Training” সফলভাবে আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬টি ব্যক্তিগত পরিচ্ছন্নতা অভ্যাস নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের মূল বিষয়গুলো ছিল মুখের পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল, হাত ও পা পরিষ্কার রাখা, টয়লেট ব্যবহারের পর স্বাস্থ্যবিধি মেনে চলা, কাশি ও হাঁচির সঠিক শিষ্টাচার এবং ঘরের সাধারণ পরিচ্ছন্নতা। অংশগ্রহণকারীদের ইন্টারেক্টিভ সেশন, প্রদর্শনী এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়।
উক্ত কর্মসূচিতে Event Leader হিসেবে দায়িত্ব পালন করেন Sumaia Akter Shifa, যিনি দক্ষতার সাথে পুরো আয়োজন পরিচালনা করেন। এছাড়াও আয়োজক দল “B For Bangladesh Youth Organisation এর সদস্য তাহসিন,আফরা,মুকতা পারভীন এবং উপস্থিত ছিল প্রজেক্ট অফিসার রাফসানুল আরমান ও হিউম্যান রিসোর্স অফিসার হুমাইরা পারভীন সহযোগী সংগঠন হিসেবে ছিলো “MRT Club"
এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
রাফসানুল আরমান
০১৬০১৭৪৪৩৪৪
—সমাপ্ত—