মোঃ আবদুল্লাহ | বুড়িচং প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুড়িচং সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের ধানের শীষ প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন।
এসময় বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম শাহীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল কালাম পাখি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুয়ামুন কবির বাবুল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি রহিম, সহ দপ্তর সম্পাদক আবু জাহের শিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, আবু মুসা।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সফিউল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন, সদর পৌরসভার যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মাসুম মেম্বার, যুবনেতা আনোয়ার, মিঠু।
এছাড়াও সদর পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদ, তাঁতী দলের সভাপতি আমানউল্লাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম মেম্বার, সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক আঃ অদুদ, সাংগঠনিক সম্পাদক রফিক, যুবদলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক শিশু, শ্রমিক দলের সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কাউছার, সাংগঠনিক সম্পাদক হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 
























