Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‎বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা: সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৩২ Time View

‎সাভার প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে সাভার পৌর এলাকার যুবলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

‎আজ ভোররাতে সাভার পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

‎পুলিশ সূত্রে জানা যায়, সেলিম রেজার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি এলাকায় ফিরে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎এদিকে, গত কয়েক দিনে সাভারের শীর্ষস্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও হামলার মামলার অভিযোগ রয়েছে।

‎পুলিশ জানায়, মামলার আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে এলাকায় ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং প্রকাশ্যে অবস্থান করছিলেন। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

‎আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতা, হত্যা ও হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

‎বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা: সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

সময়: ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

‎সাভার প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে সাভার পৌর এলাকার যুবলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

‎আজ ভোররাতে সাভার পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

‎পুলিশ সূত্রে জানা যায়, সেলিম রেজার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি এলাকায় ফিরে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎এদিকে, গত কয়েক দিনে সাভারের শীর্ষস্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও হামলার মামলার অভিযোগ রয়েছে।

‎পুলিশ জানায়, মামলার আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে এলাকায় ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং প্রকাশ্যে অবস্থান করছিলেন। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

‎আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতা, হত্যা ও হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ