
খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি || ১২ ফেব্রুয়ারি 2026
পঞ্চগড়ের বোদায় উপজেলা দেশীয় অস্ত্রসহ মোঃ শাহজাহান আলী (৫৩) নামে একজনকে আটক করেছে পুলিশ ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বোদা পৌরসভার চৌধুরী মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্র সহ একজনকে কে আটক করা হয়।

সূত্র জানায়, চৌধুরী মার্কেট এলাকা থেকে ছুরি, চাপাতি সহ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ঘুরাফিরা করছিল সে সময়ে জনতার হাতে আটকের খবরে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী শাহজাহান আলী কে গ্রেফতার করেন। দেশীয় অস্ত্র গুলো পুরাতন কাগজে মোড়ানো অবস্থায় ব্যাগের ভিতর থেকে উদ্ধার করে।আটককৃত শাহাজান আলী পঞ্চগড়ের আটোয়ারি থানার ৫ নং বলরামপুর ইউনিয়নের চুলচুলী গ্রামের ইউনুস আলীর পুত্র বলে জানা যায়।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক জানান, নির্বাচনের আগেরদিন দেশীয় অস্ত্র বহন করায় ১ জন ব্যক্তিকে আটক করে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Reporter Name 




















