Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি ইসলাম ধর্মের অবমাননার শামিল: মাওলানা মিজানুর রহমান আতিকী কুমিল্লা-৫ বুড়িচংয়ের মোকামে প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান রাউজান উত্তর সর্তায় সূর্যব্রত উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে মাঠে নামছেন ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ৯ম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি – মোয়াজ্জেম ডিমলায় ছাত্রশিবিরের উদ্যোগে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বোদায় কলেজ শিক্ষার্থীর নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ Time View

,পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ের বোদায় কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শ্রীমতি ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া পড়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় ওই কলেজ ছাত্রীর বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ।

জানা গেছে,কলেজ শিক্ষার্থী ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মনের মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত মঙ্গলবার বিকেলে ধত্রি রানী নামে ওই কলেজ ছাত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়তে বের হওয়ার পর সে আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোজাখুজি করেন। তার খোজ না পেয়ে থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

বোদায় কলেজ শিক্ষার্থীর নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬