প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:২১ পি.এম
ভাঙ্গুড়ায় এস এস সি সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন উপজেলা প্রশাসনের

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা
সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার মোট চারটি কেন্দ্রে জেনারেল, দাখিল ও ভোকেশনাল বিভাগের ৭৮৭ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান।
পরিদর্শনকালে তারা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নকল প্রতিরোধ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। যে কোনো ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Epaper