মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নৌবাড়ীয়া নতুনপাড়া গ্রামের মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।