Dhaka ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ পার্টি-২০২৬ অনুষ্ঠিত, সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক নাছের নির্বাচিত ‘স্মরণে ৭১-হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক সাংবাদিক মানিক লাল ঘোষ ও সদস্য সচিব সাংবাদিক শফিক বাবু মনোনীত গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

  • Reporter Name
  • সময়: ১২:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮ Time View

মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী আহরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬৫টি নিষিদ্ধ জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণ দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”

আরও পড়ুনঃ  মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

সময়: ১২:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী আহরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬৫টি নিষিদ্ধ জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণ দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”

আরও পড়ুনঃ  কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭