
ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আলাউদ্দিন সরকার।
সোমবার (৩১ আগস্ট) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক টিটন খীসার স্বাক্ষরিত এক আদেশে ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও মো. আব্দুল হামিদ। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন সরকার।
নতুন এডহক কমিটির মাধ্যমে ভাঙ্গুড়ার ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে সমন্বয় সাধনে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মো. আলাউদ্দিন সরকার দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তিনি পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে ২০০০-এর দশকের শুরুতে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।