Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
“ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ ভালুকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন, মাদকসহ মা-ছেলে আটক মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক রাজশাহীতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভালুকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন, মাদকসহ মা-ছেলে আটক

  • Reporter Name
  • সময়: ০৮:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৭ Time View

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা কথিত মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে। এ সময় মাদকসহ মা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কথিত মাদক ব্যবসায়ী জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন (৪৮) ও ছেলে পারভেজ (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল ড্রাইভার, তার স্ত্রী পারভীন ও ছেলে পারভেজসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছিল এবং স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

অভিযোগ রয়েছে, একাধিকবার স্থানীয়ভাবে সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে জামাল ড্রাইভারের বাড়িতে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে অভিযান চালিয়ে মাদকসহ পারভীন ও পারভেজকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান খান বলেন, “জামাল ড্রাইভার ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। বহুবার সতর্ক করার পরও তারা কার্যক্রম বন্ধ না করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এ ঘটনা ঘটে।”

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন ,ঘটনাস্থল থেকে আটক দুজনকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। আগুন লাগানোর ঘটনায়ও তদন্ত চলছে। উভয় বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

“ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে”

ভালুকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন, মাদকসহ মা-ছেলে আটক

সময়: ০৮:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা কথিত মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে। এ সময় মাদকসহ মা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কথিত মাদক ব্যবসায়ী জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন (৪৮) ও ছেলে পারভেজ (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল ড্রাইভার, তার স্ত্রী পারভীন ও ছেলে পারভেজসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছিল এবং স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

অভিযোগ রয়েছে, একাধিকবার স্থানীয়ভাবে সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে জামাল ড্রাইভারের বাড়িতে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে অভিযান চালিয়ে মাদকসহ পারভীন ও পারভেজকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান খান বলেন, “জামাল ড্রাইভার ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। বহুবার সতর্ক করার পরও তারা কার্যক্রম বন্ধ না করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এ ঘটনা ঘটে।”

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন ,ঘটনাস্থল থেকে আটক দুজনকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। আগুন লাগানোর ঘটনায়ও তদন্ত চলছে। উভয় বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার