Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বকাপ জয়ে স্পেনের শেষ প্রহরী, গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ জয়ের নায়ক ফেররান তোরেস, যেভাবে স্পেনের ইতিহাস গড়লেন আর্জেন্টিনা হারতেই বদলে গেল সুর, ‘বিয়ে’ নিয়ে নতুন বার্তা পরীমনির ট্রফি না জিতেও ইতিহাস এমবাপ্পের, মেসিকে ছাড়িয়ে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের ভার্চুয়াল সভায় প্রবাসীদের স্বার্থে দ্রুত ও আন্তর্জাতিক মানের পাসপোর্ট সেবা নিশ্চিত করার আহ্বান আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে এগিয়ে স্পেন, চাপে ১০ জনের আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে এগিয়ে স্পেন স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি, সাংবাদিকদের ক্ষোভ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরের লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অর্জুন হাজং*

  • Reporter Name
  • সময়: ০৬:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৭ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক,

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করার পর মধ্যনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজং (৫০)*-কে আটক করে রাখেন। পরে মধ্যনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম*-এর দিকনির্দেশনায় এসআই আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পরে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে অর্জুন হাজংকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মধ্যনগর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মধ্যনগর থানার মামলা নং-০১, তারিখ ১৯ জুলাই ২০২৬ রুজু করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম* বলেন, “শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। আমি এলাকাবাসীকে বলতে চাই, আপনারা সচেতন থাকুন। শিশুদের প্রতি নজর রাখুন। কোনো অপরাধীকে আশ্রয় দিবেন না। এ ধরনের ঘটনা দেখলে সাথে সাথে ৯৯ বা থানায় জানান। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।”

আরও পড়ুনঃ  লুঙ্গির ভাঁজে লুকানো পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বকাপ জয়ে স্পেনের শেষ প্রহরী, গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

মধ্যনগরের লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অর্জুন হাজং*

সময়: ০৬:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬