Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি বন্যায় চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি; জেলায় ১৪ হাজার ঘর, ৩৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান এবং নগরে ১৯৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়ক অবরোধ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দংশ ৫ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল*

  • Reporter Name
  • সময়: ০৮:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জ জেলাজুড়ে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে যখন বিভিন্ন কর্মসূচি চলছে, তখনই মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি আনোয়ার হোসেন। তবে ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বলা হলেও এমন অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেবে তা নিয়েও চলছে আলোচনা। বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আনার দাবি জানিয়েছেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য বারবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মধ্যনগর উপজেলা বিএনপির তৃতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার মিয়া বলেন, “মাদক সেবনকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করবে, মাদকের ব্যবসা করবে অথবা মাদক সেবন করবে- এটা দল কোনোদিন গ্রহণ করবে না।”* তিনি এ বিষয়ে প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এলাকার সচেতন মহল যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সান্তাহারে মাদকের বিস্তার, ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী

মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল*

সময়: ০৮:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জ জেলাজুড়ে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে যখন বিভিন্ন কর্মসূচি চলছে, তখনই মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি আনোয়ার হোসেন। তবে ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বলা হলেও এমন অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেবে তা নিয়েও চলছে আলোচনা। বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আনার দাবি জানিয়েছেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য বারবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মধ্যনগর উপজেলা বিএনপির তৃতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার মিয়া বলেন, “মাদক সেবনকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করবে, মাদকের ব্যবসা করবে অথবা মাদক সেবন করবে- এটা দল কোনোদিন গ্রহণ করবে না।”* তিনি এ বিষয়ে প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এলাকার সচেতন মহল যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মোট একুশ লক্ষ ছয় হাজার পাঁচশত পঁচাত্তর টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার