মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:
যশোরের মনিরামপুরে ওলামা বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা অফিসে এ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক,উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান,মনিরামপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম এবং অভয়নগর উপজেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা অলিউল্লাহ বারকাতি।
মাওলানা সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি পবিত্র দারসে কোরআনের মাধ্যমে শুরু হয়,প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, সমাজে নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতা প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশ ও সমাজ গঠনে আলেম সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান,অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।