Dhaka ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত বিশ্বম্ভরপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ রথযাত্রা ঘিরে কচুয়ার সাচার বাজারে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের বিশেষ অভিযান রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে রা বি তে সেমিনার  সুনামগঞ্জের ধর্মপাশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৪-এর একটি দল অংশ নেয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে চিকিৎসার নামে বিভ্রান্ত করত। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রোগী ও স্বজনদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন এর আগেও একই ধরনের অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাব সাধারণ মানুষকে হাসপাতাল এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত তথ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক
Tag :
জনপ্রিয় নিউজ

মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক

সময়: ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৪-এর একটি দল অংশ নেয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে চিকিৎসার নামে বিভ্রান্ত করত। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রোগী ও স্বজনদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন এর আগেও একই ধরনের অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাব সাধারণ মানুষকে হাসপাতাল এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত তথ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর "জোড়া শহিদ"