Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • সময়: ০৮:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৬ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম

মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তরিকতপন্থী মুসলমানরা। বিশেষ করে সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা–পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়সহ জেলার বিভিন্ন তরিকতপন্থী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ও শ্রদ্ধার স্থান। সেখানে হামলা ও ভাঙচুর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী, ফারুক হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সময়: ০৮:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম

মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তরিকতপন্থী মুসলমানরা। বিশেষ করে সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা–পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়সহ জেলার বিভিন্ন তরিকতপন্থী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ও শ্রদ্ধার স্থান। সেখানে হামলা ও ভাঙচুর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী, ফারুক হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবার আটক