
মাওলানা সাইফুল ইসলাম সালেহী
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, (সূরা আসর, আয়াত নং ২)। এই পৃথিবীতে যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাবের প্রতি ও পরকালের প্রতি ঈমান এনেছে, তাঁরা ব্যতীত বাকী মানুষগুলো ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। আমাদের কে ও সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত, গাছ পালা, আরশ কুদসী, লোহ কালাম, ৮০ হাজার জগতসহ সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ। যারা সৃষ্টি কর্তা আল্লাহকে বিশ্বাস করবে না, তাঁরাও ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত বাকী ধর্মের মানুষরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা প্রিয় নবীর পথে চলে না, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা মহা গ্রন্থ আল-কুরআনকে অস্বীকার করে, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা পরকাল, কবর, কিয়ামত, হিসাব-নিকাশ, মিযান, সিরাত, জান্নাত ও জাহান্নামকে অস্বীকার করে, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা আল্লাহর রাসূল ও কুরআনকে পেয়ে ঈমান আনায়ন করে নাই, তাঁরা ক্ষতির মধ্যে আছে।
এই বিশ্বজগতে আল্লাহর মনোনীত নবী ও আসমানি কিতাবের প্রতি ঈমান না থাকার কারণে আল্লাহ তায়ালা বহু জাতিকে ধ্বংস করেছেন। এই পৃথিবীতে অন্যায়, অবিচার, জুলুম, খুন, খারাপি করার জন্য বহু জাতিকে ধ্বংস করেছেন মহান আল্লাহ তায়ালা।
আল্লাহর নবী হযরত নূহ (আ:) তাঁর জাতিকে বহু চেষ্টা করেছেন সঠিক আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাঁরা কোনভাবে আসলো না। হযরত নূহ নবীর ছেলে কেনানও আসেনি। অবশেষে আল্লাহ তায়ালা হযরত নূহ (আ:) এর জাতি ও তাঁর ছেলে কেনানসহ তাঁদের মহাপ্লাবন ও গজব জ্বলে ধ্বংস করে দিয়েছেন।
আদ একজন শক্তিশালী ও খুব লম্বা বাদশাহ ছিলেন। তাঁর জাতির মানুষরা সত্তর গজ লম্বা ও সাহসশক্তি সম্পন্ন ছিলেন। আদ জাতির বাদশাহ ও তাঁর লোকেরা দেবদেবীর মূর্তি পূজা করতো এবং অনেক অন্যায় ও জুলুম করতো। তাঁদের হেদায়েত করার জন্য আল্লাহ তায়ালা হযরত হুদ (আ:) কে নবী হিসেবে পাঠিয়েছেন। কিন্তু হযরত হুদ (আ:) এর উপদেশ ও আসমানি ধর্ম তাঁরা মানলেন না। হযরত হুদ (আ:) মাত্র সত্তর জনকে আল্লাহর পথে এনেছেন, আর কেউ আসেনি। আদ জাতি ভয়াবহ ক্ষতির মধ্যে ছিলেন, যার কারণে আল্লাহ তায়ালা সাত লক্ষ আদ জাতিকে আছাড় মেরে ধ্বংস করেছেন।
ভয়াবহ ক্ষতির মধ্যে ছিলেন সামুদ জাতি। মহান আল্লাহর উট কূপের তীরে পানি পান করতে এসেছিল, কিন্তু সামুদ জাতি উটকে হত্যা করে। তখন আল্লাহ তায়ালা হ্নদয় ফাটানো ভয়ংকর আওয়াজ দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করেছেন। অন্যায় ও অবিচারের কারণে এভাবে আল্লাহ তায়ালা বহু জাতিকে ধ্বংস করেছেন।
আল্লাহ বলেন: "এবং আমি আদ ও সামুদদের ধ্বংস করেছিলাম, ওদের (ধ্বংসপ্রাপ্ত) বাড়িঘরই তোমাদের জন্য এর সুস্পষ্ট প্রমাণ। শয়তান ওদের কাজকে ওদের দৃষ্টিতে শোভন করেছিল এবং ওদের সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল, যদিও ওরা ছিল বিচক্ষণ।" (সূরা আনকাবূদ, আয়াত নং ৩৮)
আল্লাহ বলেন: "এতে কি তাদের চোখ খোলেনি যে, আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাড়িঘরে এরা বিচরণ করে। অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে। তারা কি শোনে না?" (সূরা আস-সেজদাহ, আয়াত নং ২৬)
বর্তমানে যারা মদ পান করে ও জুয়া খেলে, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা সুদ, ঘুষ খায়, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা চুরি, ডাকাতি, সম্পদ আত্মসাৎ ও দুর্নীতি করে, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা খুন ও আত্মহত্যা করে, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা মিথ্যা কথা বলে ও পরনিন্দা সমালোচনা করে, তাঁরা ক্ষতির মধ্যে আছে। যারা ব্যবসায় ওজনে কম দেয়, তাঁরা ক্ষতির মধ্যে আছে। যারা পিতা-মাতার অবাধ্য সন্তান, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। যারা গাল-বন্দ ও খারাপ ব্যবহার করে, তাঁরা ভয়াবহ ক্ষতির মধ্যে আছে।
আল্লাহ তায়ালা আমাদের সকল ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করুন, এবং আল্লাহ ও রাসূলের পথে জীবনকে গঠন করতে সাহায্য করুন। আমিন।