প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:০০ পি.এম
মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে
চাকরি ডেস্ক:
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ই-কমার্স ও মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে।
বুধবার (২৫ জুন ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ০৪ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
- পদ: এক্সিকিউটিভ
- বিভাগ: ই-কমার্স ও মার্কেটিং
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা ও শর্ত:
- শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ
- অভিজ্ঞতা: ই-কমার্স কোম্পানিতে কাজের অভিজ্ঞতা আবশ্যক
- দক্ষতা: এমএস অফিস ও গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জ্ঞান
- বয়সসীমা: উল্লেখ নেই
অন্যান্য সুবিধা:
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।
ই-পেপার