Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতার পথে বিএনপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত নুরুল ইসলাম বুলবুল নির্দিষ্ট কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ মাহদী আমিনের ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিজয়ী ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী চটগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের সিএমপি ভোট কেন্দের সামনে সমর্থকদের উচ্ছ্বাস চট্টগ্রাম–১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান বিজয়ী বগুড়া-৬: প্রথমবারের মতো এমপি নির্বাচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনী-৩ আসনে বিজয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজান এর শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে ঠাকুর রাসচন্দ্রদেব এর ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব শুরু

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭ Time View

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজানের চিকদাইর গ্রামে সত্য, শুদ্ধতা ও মানবকল্যাণের মহামন্ত্রে উদ্ভাসিত ঐতিহাসিক শ্রীশ্রী রামঠাকুর আশ্রম রাউজানে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব এ তিন দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক মহোৎসব শুরু হয়েছে। আগামী ২৯, ৩০ ও ৩১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও ধর্মীয় প্রতীকচিহ্নে। প্রতিদিন ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে নানা ধর্মীয় অনুষ্ঠান, পূজা-পাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ কার্যক্রম চলবে।

প্রথম দিনের কর্মসূচি

২৯ মাঘ | ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
বিকাল ৫টা: শ্রীশ্রী বেদবাণী পাঠ,
বিকাল ৫টা ২০ মিনিট: শ্রীমৎভাগবত পাঠ,
সন্ধ্যা ৬টা: গঙ্গা আহ্বান, উৎসবের শুভ অধিবাস,শ্রীশ্রী দ্বাদশপ্রহর তারকব্রহ্ম মহানামযেরজ্ঞ শুভারম্ভ,
সন্ধ্যা ৭টা: সত্যনারায়ণ পূজা,
রাত ১০টা: প্রসাদ বিতরণ,

দ্বিতীয় দিনের কর্মসূচি
৩০ মাঘ | ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার)
ভোর: শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন,
সকাল ৬টা: শ্রীশ্রী ঠাকুরের বাল্যভোগ,
সকাল ৯টা: শ্রীশ্রী ঠাকুরের পূজা
সকাল ১১টা: শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন,
দুপুর ১টা ৩০ মিনিট: মহাপ্রসাদ আস্বাদন।
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট: শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা
রাত ১০টা: অন্নপ্রসাদ বিতরণ।

তৃতীয় দিন
৩১ মাঘ | ১৪ ফেব্রুয়ারি (শনিবার)
সমাপনী পর্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ভক্তসমাগমের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
আয়োজকদের বক্তব্য আয়োজক কমিটি জানায়, “গুরু কৃপাই সত্য, সর্বদা সত্যকে আশ্রয় করিয়া সত্য অনুসরণে থাকিবার চেষ্টাই ধর্ম”—এই মহান বাণীকে ধারণ করে যুগ যুগ ধরে শ্রীশ্রী রামঠাকুর আশ্রম রাউজানে মানবকল্যাণ ও আত্মশুদ্ধির পথে কাজ করে যাচ্ছে। এবারের উৎসবেও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজকরা সকল ধর্মপ্রাণ ভক্ত, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে স্ব-পরিবারে উপস্থিত থেকে এ পবিত্র উৎসবের আনন্দ ও আশীর্বাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতার পথে বিএনপি

রাউজান এর শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে ঠাকুর রাসচন্দ্রদেব এর ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব শুরু

Update Time : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬