মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): রাউজানের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপিঠ রাউজান আর আর এ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় করেছে রাউজানের ছাত্র প্রতিনিধিদের একটি দল।
শিক্ষার মানোন্নয়ন আরো বৃদ্ধির লক্ষ্যে এবং আগামীতে এসএসসি সহ সকল পরীক্ষার পাশের হার ক্রমাগত বৃদ্ধি করতে এই মতবিনিময়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার সোহেল খানের নেতৃত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সাদিক খান, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ মাহিবি, মোহাম্মদ পায়েল, মোহাম্মদ মোদাচ্ছের, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ ইয়াছিন সহ আরো অনেকেই। এসময় ছাত্র প্রতিনিধিরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন বিষয়ে পরামর্শ মূলক মতামত ব্যক্ত করেন।
বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা সাদরে গ্রহণ করেন এবং তাদের এই পরামর্শ মূলক মতামতকে সাধুবাদ জানিয়ে বরাবরের মতই ভবিষ্যতেও সহযোগিতা কামনা করেন। পরে ছাত্রপ্রতিনিধিরা কয়েকটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী হতে আহবান জানান এবং গরীব মেধাবীদের শিক্ষার্থীদের যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।