মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি আজ ০২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১ টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তীতে অবস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে অর্ধশতাধিক দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীতার্ত অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক ভূমিকার ধারাবাহিকতার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব রনদীর চক্রবর্তী, প্রধান পুরোহিত, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, জনাব নির্মল চক্রবর্তী, সভাপতি, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ কমিটি, জনাব বাবলা মিত্র, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কৈবল্যকুন্জ (রামঠাকুর) মন্দির, জনাব পরিমাল মণ্ডল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, জনাব অনিক মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, এছাড়াও সনাতন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ এবং এলাকার ৬৫–৭০ জন হিন্দু ধর্মাবলম্বী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শীতের শুরুতে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা আরও শক্তিশালী করবে।