ঢামেক প্রতিনিধি:
বুধবার(৬ মে)বেলা ৩ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা লের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪ টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করে।
মৃত শিশুকে( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নং গলির রাস্তায় খেলা করার সময় বেপরোয়া একটি ব্যাটারি চালিত একটি অটো রিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে শিশুটি গুরুতর আহত হয়, পরে আমরা শিশুকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো জানান,মৃতার বাবা মোস্তফা দিনমজুর, ও মাতা গৃহকর্মী হিসেবে বাসা বাড়িতে কাজ করে, তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মমিনপুর গ্রাম, বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭নং গলির টিনসেট বাড়িতে বাপরিবার নিয়ে বসবাস করেন। ভাই বোনের মৃতা জান্নাতি ছোট। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শিশুর মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।