Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীর পুঠিয়ায় মিথ্যা ধর্ষণ মামলা হতে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১০:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ইউনিয়নের কারিগরপাড়ায় মিথ্যা ধর্ষন মামলা থেকে অব্যাহতি ও ন্যায় বিচারের দাবিতে দেহব্যবসায়ী ও মাদক কারবারি রশিদা খাতুন (রশনি দেওয়ান) এর বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

৯ জুন মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে কারিগরপাড়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় নারী-পুরুষরা রশিদা খাতুন ওরফে রশনি দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় নারী পুরুষরা রশনি দেওয়ানের বিচারের এবং মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি করেন। এ সময় এলাকাবাসী কে ‘মিথ্যা মামলা প্রত্যাহার চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, “নলডাঙ্গা উপজেলার বাসিন্দা রশনি দেওয়ান পুঠিয়া উপজেলার বিভিন্ন জায়গায় বাসা বাড়ি ভাড়া নিয়ে মাদক ও দেহ ব্যবসা করে আসছিল। তারই ধারাবাহিকতায় আমাদের কারিগর পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় নেতৃবৃন্দরা সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা করে দেয় ও দুই পরিবারের অভিভাবকদের কাছে দুজনকে তুলে দেওয়া হয়। পরবর্তীতে ওই সালিশটি রশনি দেওয়ানের পছন্দ না হওয়ায়, পাঁচ জন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেয় রশনি। আমরা ওই মামলা প্রত্যাহারের দাবি জানায়”।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের বাড়ির সোনিয়া বেগম বলেন, “ওই মহিলা একাই বাসায় থাকে। আর বিভিন্ন পুরুষ মানুষ ওই বাড়িতে যাওয়া আসা করে। পরে একজন অপরিচিত ছেলে সহ ওই নারীকে উলঙ্গ অবস্থায় স্থানীয় এলাকাবাসী ধরে ফেলে। পরে সালিশের মাধ্যমে ওই ছেলেকে তার গার্জিয়ানরা নিয়ে যায়, এবং ওই নারীকেও, নারীর লোকজন এসে নিয়ে যায়”।

মামলায় গ্রেপ্তার হওয়া মুরাদ হোসেনের স্ত্রী রাশেদা বেগম বলেন, “আমার স্বামী বিদেশে থাকে। বিদেশ থেকে আসার পরে আমার স্বামীকে বিদেশ না যেতে দেওয়ার জন্য চক্রান্ত করে এ মামলা দেওয়া হয়েছে। আমি আমার স্বামীর মুক্তির দাবি জানায়”।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ, আহত ৫

বাড়িওয়ালা শাহিনা বেগম বলেন, “আমাকে বলেছিল তার ছেলে এবং ছেলের বউ সহ বাড়িতে আসবে। পরে দেখি সে একা। তারপরে শুনি এসব ঘটনা।

মুঞ্জুরা বেগম বলেন, “বিদেশ যেতে না দেওয়ার জন্য এই চক্রান্ত করা হয়েছে। সালিশে ফায়সালা হওয়ার পরে মুরাদ সেখানে এসেছিল”। এবং অন্যান্য আসামিরা সালিশে উপস্থিত ছিল।

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় মিথ্যা ধর্ষণ মামলা হতে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সময়: ১০:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ইউনিয়নের কারিগরপাড়ায় মিথ্যা ধর্ষন মামলা থেকে অব্যাহতি ও ন্যায় বিচারের দাবিতে দেহব্যবসায়ী ও মাদক কারবারি রশিদা খাতুন (রশনি দেওয়ান) এর বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

৯ জুন মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে কারিগরপাড়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় নারী-পুরুষরা রশিদা খাতুন ওরফে রশনি দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় নারী পুরুষরা রশনি দেওয়ানের বিচারের এবং মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি করেন। এ সময় এলাকাবাসী কে ‘মিথ্যা মামলা প্রত্যাহার চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, “নলডাঙ্গা উপজেলার বাসিন্দা রশনি দেওয়ান পুঠিয়া উপজেলার বিভিন্ন জায়গায় বাসা বাড়ি ভাড়া নিয়ে মাদক ও দেহ ব্যবসা করে আসছিল। তারই ধারাবাহিকতায় আমাদের কারিগর পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় নেতৃবৃন্দরা সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা করে দেয় ও দুই পরিবারের অভিভাবকদের কাছে দুজনকে তুলে দেওয়া হয়। পরবর্তীতে ওই সালিশটি রশনি দেওয়ানের পছন্দ না হওয়ায়, পাঁচ জন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেয় রশনি। আমরা ওই মামলা প্রত্যাহারের দাবি জানায়”।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের বাড়ির সোনিয়া বেগম বলেন, “ওই মহিলা একাই বাসায় থাকে। আর বিভিন্ন পুরুষ মানুষ ওই বাড়িতে যাওয়া আসা করে। পরে একজন অপরিচিত ছেলে সহ ওই নারীকে উলঙ্গ অবস্থায় স্থানীয় এলাকাবাসী ধরে ফেলে। পরে সালিশের মাধ্যমে ওই ছেলেকে তার গার্জিয়ানরা নিয়ে যায়, এবং ওই নারীকেও, নারীর লোকজন এসে নিয়ে যায়”।

মামলায় গ্রেপ্তার হওয়া মুরাদ হোসেনের স্ত্রী রাশেদা বেগম বলেন, “আমার স্বামী বিদেশে থাকে। বিদেশ থেকে আসার পরে আমার স্বামীকে বিদেশ না যেতে দেওয়ার জন্য চক্রান্ত করে এ মামলা দেওয়া হয়েছে। আমি আমার স্বামীর মুক্তির দাবি জানায়”।

আরও পড়ুনঃ  ডিসির প্রকাশ্য ঘোষনার পরও অধরা আলমগীর