মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজার বণিক সমিতির উদ্যোগে বাজারে জলাবদ্ধতা নিরসনে সিসি ঢালাই করে সড়ক নির্মাণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে বণিক সমিতির নিজস্ব অর্থায়নে লাউড়েরগড় বাজারে ৫০০ স্কয়ার ফুট সিসি ঢালাই সড়ক নির্মাণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাউড়েরগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মোতালিব, সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী রইছ মিয়া, শিক্ষক শাহাদাত হোসেন, ব্যবসায়ী বিল্লাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, ডাঃ জামাল হোসেন প্রমুখ।