মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
মতিঝর্না এলাকার এক বাসিন্দা দু:খ প্রকাশ করে বলেন,
আসসালামু আলাইকুম আপনারা হয় তো বা জানেন না লালখান বাজার মতিঝর্ণা ১৪ নং ওয়ার্ড ৪ নং গলি,, মাদকের কারখানা। ওখানে পাইকারি থেকে নিয়ে খুচরা বিক্রি পর্যন্ত সবকিছু ওই ৪ নং গলিতেই চলে। এবং ওই জায়গায় আরো অন্যান্য ব্যবসাও চলে, আমরা এগুলো অনেক আগ থেকেই জানি,, কিন্তু কখনো বলার প্রয়োজন মনে করি নাই।
তবে এখন বলার কারণটা হচ্ছে এত পরিমান মাদক বিক্রি বেড়ে গিয়েছে,, আমাদের হাঁটা চলার সমস্যা হচ্ছে,, এবং রাস্তা ঘাটে গাড়ি চলাচল করতে পারছে না,, এবং এই মাদকের কবলে যুব সমাজ কিশোর গ্যাং তৈরী হওয়ার কারনে সাধারন ব্যবসায়ীরা অবাধে ব্যবসা করতে পারছে না।এই অবৈধ মাদক ব্যবসার জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি,,আপনারা ঠিকভাবে আইনি ব্যবস্থা করছেন না আপনারা অবহেলা করছেন,, আমার ফ্যামিলি হোক কিংবা আপনাদের ফ্যামিলি হোক সেটা যেই হোক না কেন,,তাদেরকে আইনের গতিতে আনা দরকার। অনেক চুপ করে ছিলাম আর চোখ থাকবো না,,প্রতিবাদের জন্য যদি আমার ক্ষতি ও হয় হবে। 🇧🇩