ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের একজন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা অভিযানে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রায় কার্যকরের লক্ষ্যে দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের খুঁজে বের করার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাবেক মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রতিবেদন: আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)