
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার থেকে গ্যাসফিল্ড পুরাতন সড়ক—দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছিল ভাঙা ও বড় বড় গর্ত। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে তৈরি হচ্ছিল ভোগান্তি, পাশাপাশি ছিল দুর্ঘটনার আশঙ্কাও।
জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার এগিয়ে এসেছে বাদশা কোম্পানি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের উদ্যোগে সড়কের ভাঙা ও চোরা গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচল আগের তুলনায় নিরাপদ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, জনসাধারণের দুর্ভোগ কমাতে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বাদশা কোম্পানির এমন উদ্যোগ প্রশংসনীয়। তারা মনে করছেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। জনস্বার্থে এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো ভরাট করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করায় বাদশা কোম্পানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।