Dhaka ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে মাদকমুক্ত, নৈতিকতাসম্পন্ন ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষায় নানা উদ্যোগ সরকারের

শিক্ষামন্ত্রী বলেন, মাদকমুক্ত ও নৈতিক গুণসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা এবং কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি স্কাউটসের উন্নয়নে একটি পৃথক স্কিম গ্রহণ করা হয়েছে।

নেতৃত্বের গুণ শেখায় স্কাউটিং

আ ন ম এহছানুল হক বলেন, স্কাউটিং থেকে জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের মতো গুরুত্বপূর্ণ বিষয় শেখার সুযোগ রয়েছে।

তিনি বলেন, যারা এখন স্কাউটিং করছে, ভবিষ্যতে তাদের অনেকেই নেতৃত্বের আসনে বসবে। তাই তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্য

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এ কারণে সরকার নতুন প্রজন্মের দিকে বিশেষভাবে তাকিয়ে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, শনাক্ত আরও শত শত অ্যাকাউন্ট

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

সময়: ০৮:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে মাদকমুক্ত, নৈতিকতাসম্পন্ন ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষায় নানা উদ্যোগ সরকারের

শিক্ষামন্ত্রী বলেন, মাদকমুক্ত ও নৈতিক গুণসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা এবং কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি স্কাউটসের উন্নয়নে একটি পৃথক স্কিম গ্রহণ করা হয়েছে।

নেতৃত্বের গুণ শেখায় স্কাউটিং

আ ন ম এহছানুল হক বলেন, স্কাউটিং থেকে জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের মতো গুরুত্বপূর্ণ বিষয় শেখার সুযোগ রয়েছে।

তিনি বলেন, যারা এখন স্কাউটিং করছে, ভবিষ্যতে তাদের অনেকেই নেতৃত্বের আসনে বসবে। তাই তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্য

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এ কারণে সরকার নতুন প্রজন্মের দিকে বিশেষভাবে তাকিয়ে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায়