
মোঃ কামাল হোসেন প্রধান,
জেলা প্রতিনিধি, নরসিংদী
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিআরডিবির সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ক্ষুদ্রঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুভর্তি পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার তিনজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বহন করা ৮টি গরুও মারা যায় বলে জানা গেছে।
নিহতরা শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী ও বাড়ৈআলগী গ্রামের বাসিন্দা।