মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||ফটো চিত্রে, আপোষ জয়ধর,
মধ্যম হাইলেভেল রোডের কতিপয় বিএনপির নামধারী বখাটে ছেলে কয়েকদিন পরপর "সন্ধ্যা নীড়ের" ছাদে নিরিহ লোকজনকে নিয়ে গিয়ে মিথ্যা মামলা ও মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দিবে বলে মোটা অংক টাকা নিয়ে থাকে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এখানে উল্লেখ্য এখানে একটি ভোট কেন্দ্র ও বার্ড কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একই বিল্ডিংয়ে রয়েছে একটি ফার্মাসিটিক্যাল কোম্পানির অফিস কাম গোডাউন।
এক সময় এই বিল্ডিং এ প্রয়াত বোয়ালখালীর এমপি ও লালখান বাজারের সাবেক কমিশনার মোসলেম উদ্দিন সাহেবের বাসা ছিলো।এখন অনেকটা নিরব!
কথিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং প্রতিরোধে যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।