
রনজিৎ সরকার রাজ ,দিনাজপুর প্রতিনিধি:
আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করছে জ্যোৎস্না ফিলিং ষ্টেশনের মালিক মৃত জগদিস সাহার ছেলে রতন কুমার সাহা রেন্টু (৫৮) ।
কাহারোল সুন্দরপুর গ্রামের নিহত খিতেনের বাবা নারায়নসহ স্বজনেরা কোন ভাবেই রহস্য জনক এই মৃত্যুকে গ্যাস টয়াবলেট খেয়ে আত্মহত্যা মানতে নারাজ।
খিতেন (৩৫) বিগত প্রায় দেড় বছর যাবত ঐ ফিলিং ষ্টেশনে ফিডারম্যান পদে চাকুরী করত।
স্বজনদের ধারনা কিছুদিন পুর্বে একই স্থানে পাম্প মালিকের নেতৃত্বে পৌরসভার গাঠু মিস্ত্রির ছেলে জীবন নামের এক যুবক কে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মামলা চলমান রয়েছে।
বিভিন্ন জনের মুখে প্রাপ্ত তথ্য মতে ঐ মামলা আপোষ মিমাংসা করতে অর্ধকোটি টাকার বেশী অবৈধভাবে ব্যয় করেও রেহাই পায় নি।
কুখ্যাত খুনি রেন্টু সাহা পর্যাপ্ত অর্থ ব্যয় করলেও ক্ষতিগ্রস্ত পরিবার কে একটি টাকা দেয়নি বলেও লোক মুখে গুঞ্জন।
রেন্টু সাহার পাম্পের পাশে পরিত্যাক্ত মিল, চাটাল, গুদাম, হাউজ এসব নেশাখোরদের অভয়ারন্য, টর্চার সেল ও হত্যা করে লাশ গুমের নিরাপদ স্থান হিসেবে উল্লেখ করেন নিহত খিতেনের ক্ষতিগ্রস্ত পরিবার। খিতেন দুই শিশু সন্তানের জনক।
আজ সকাল সাড়ে ৭ টায় তার শ্বশুর জনৈক ভুট্টু, বাড়ি বীরগঞ্জ যদুর মোড় সংবাদ পায়।
চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অতঃপর অবস্থার অবনতি হলে তাকে দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে, সেখানে তার মৃত্যু হয়।
দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে যেকোনো মুহূর্তে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে।
প্রতিনিধি 


























