সরিষাবাড়ী প্রতিনিধি,জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫ নং পিংনা ইউনিয়নে হালাম প্রেমে ফেসে গেছেন বাবলুু মিয়া। ১৩ নভেম্বর রাতে স্থানীয় জনতা বাবলু ও পরকীয়া প্রেমিকাকে আটক করে। সূত্রে প্রকাশ,পিংনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাওয়ামারা গ্রামের (ডোমপাড়া) মোঃ শাহজাহান আলীর ছেলে বাবলু মিয়া (৪২) দীর্ঘ দিন যাবত পাশের বাড়ির আজিজুল হকের স্ত্রী মর্জিনা খাতুন এর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠে। ঘটনার দিবাগত রাতে অসামাজিক কাজের সময় উভয়কে প্রতিবেশী স্থানীয় লোকজন ববসত ঘরে হাতেনাতে আটক করেছেন বলে জানা যায়।
শুক্রবার ১৩ নভেম্বর মমানুষ যখন নিদ্রায় বিশ্রাম নেয় তখন সুযোগ বুঝে রাতে পিংনার কাওয়ামারা গ্রামে ডোমপাড়ায় এ লজ্জাজনক ঘটনাটি ঘটে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে
উভয়ের নিকট থেকে জানা যায়,বাবুল মিয়া দুই ছেলে ও দুই কণ্যা সন্তানের জনক এবং মর্জিনা খাতুমের দুইজন বিবাহিত মেয়ে রয়েছে।
প্রতিবেশীরা ক্ষোভ দুঃখ প্রকাশ করে বলেন, এলাকায় দীর্ঘদিন যাবৎ এক নারী ও বাবুল মিয়ার মধ্যে অনৈতিক সম্পর্কের কানাঘুষা চলছিল। এরই সূত্র ধরে শুক্রবার গভীর রাতে বাবুল মিয়া ওই নারীর বাড়িতে গেলে বিষয়টি স্থানীয় কয়েকজনের দৃষ্টি গোচর হয়। পরে আশেপাশের লোকজন একত্রিত হয়ে বাড়িটি ঘেরাও করেন।
একপর্যায়ে ঘরের ভেতর থেকে বাবুল মিয়া ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে রাতেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
এ ঘটনাযটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন ও সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল রাতেই তাদের উভয়কে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি ইকবাল হোসেন বলেন, আটককৃতদের যথাযথ প্রক্রিয়ায় ১৪ নভেম্বর কোর্টে প্রেরণ করা হয়েছে।