সাভার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাভার থানা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা রফিকুল ইসলাম নোমান।
শুক্রবার (৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত রফিকুল ইসলাম নোমান স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডে তাঁর ভূমিকা নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম নোমান বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাভার থানা ছাত্রদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষা, ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে আমরা তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান -এর নেতৃত্বে আমরা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাঁর দিকনির্দেশনাকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হিসেবে রফিকুল ইসলাম নোমানের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সাভার থানা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।