Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী ফখরুল আম্বিয়ার সাথে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বরকল ইউনিয়নের কানাইমাদারী’র বিশিষ্ট দানবীর ছালেহ্ আহমেদের চির বিদায় বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ ১০ আসনের সাঈদ আল নোমানের নির্বাচনের ১৪ নং লালখানবাজারের পথসভা নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি দল সিল তৈরি করছে : ফরহাদ আজাদ নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিরাজদীখানে বিএনপির প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:২০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ Time View

শহিদ শেখ পাখি ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারে এ নির্বাচনী পথসভার আয়োজন করে জৈনসার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, আমি সংসদে যেতে পারলে নেশা, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করবো। এছাড়া ইপিজেড, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন করবো। কারণ মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা রাজধানী ঢাকার পাশে থাকার পরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি সংসদে গেলে যেখানে যেখানে উন্নয়ন দরকার, সেখানে সেখানে উন্নয়ন করবো—ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা।

জৈনসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জৈনসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী শেখ মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াবুল আলম জিয়া, উপজেলা বিএনপির নেতা নেছার উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান টিটু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান রহমান মৌসুমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা

সিরাজদীখানে বিএনপির প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

Update Time : ০১:২০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬