মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শহরে বসবাসরত স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত এ কমিটিতে বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি, জাতীয় দৈনিক সকালের সময় ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কে.এম. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত শনিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের জাহান ম্যানশনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি কাজী জালাল উদ্দিন জাহান, দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম। সহ-সভাপতি হয়েছেন মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় টিভির ভিডিও প্রতিনিধি এবাদুল হক রুজেল। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ আহমদ। প্রচার সম্পাদক জাতীয় দৈনিক শেষ সংবাদ এর জেলা প্রতিনিধি মো. কামাল পাশা এবং সহ-প্রচার সম্পাদক দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি আজহারুল আলম শিপু।বদপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ (নুর) এবং সহ-দপ্তর সম্পাদক জাগরণী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল হক। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে এসটিভি ৫২ এর জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে চ্যানেল টুয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি শফিকুল বারী নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জাতীয় দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ আফজাল হোসেন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফুয়াদ মণি তালুকদার, রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজিবসহ অন্য গণমাধ্যমকর্মীরা।
নবগঠিত কমিটির সদস্যরা স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।