
ওমানের মুসানদামে তেলবাহী ট্যাংকারে হামলা, চারজন আহত।
ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। দেশটির সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এই খবর আল–জাজিরা প্রতিবেদনে প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রু সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে, ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশের দুকম বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যেখানে একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন।
বর্তমানে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।