Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্মার্ট বাংলাদেশ’র পথে তেলের লাইনে বাস্তবতার ধাক্কা ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ঘরবাড়ি হুমকিতে কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন প্রধানমন্ত্রীর উপহার পেল রাজশাহীর টুলি বেগম রাজশাহীতে প্রচন্ড তাপদাহ হৃদয়ের কম্পন ফোনের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি! নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ‘বিঙ্গোমোড’ নিয়ে সতর্কতা বুড়িচংয়ে এলপি গ্যাসের দামে অসঙ্গতি, সরকারি নির্দেশনা মানছে না কিছু ব্যবসায়ী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরিণাকুন্ডুতে বিশ্ব পানি দিবস ২০২৬ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২৩ Time View

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু সংবাদদাতা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস ২০২৬। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের নিচতুলা গ্রামে নিলা মহিলা সমিতির আয়োজনে এবং ওয়েব ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট ম্যানেজার বিশ্বজিৎ হালদার এবং সঞ্চালনা করেন সরকারি ইউনিট ম্যানেজার মোঃ মানিক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি ও মিডিয়া বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সিডিও সাইদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, পানির অপচয় রোধ এবং নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানির নিশ্চয়তা দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে ‘বিশ্ব পানি দিবস’ পালনের প্রস্তাব উত্থাপিত হয়। পরবর্তীতে একই বছরের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় ৭৭ কোটিরও বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া প্রতিবছর অনিরাপদ পানি ও দুর্বল পয়োনিষ্কাশনের কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়।

বক্তারা আরও বলেন, সচেতন বা অসচেতনভাবে পানির অপচয় মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। তাই পানির সঠিক ব্যবহার ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  জাহাজের আর অপেক্ষা নেই—জিরো ওয়েটিং টাইমে চট্টগ্রাম বন্দর
Tag :
জনপ্রিয় নিউজ

হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

হরিণাকুন্ডুতে বিশ্ব পানি দিবস ২০২৬ অনুষ্ঠিত

সময়: ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু সংবাদদাতা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস ২০২৬। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের নিচতুলা গ্রামে নিলা মহিলা সমিতির আয়োজনে এবং ওয়েব ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট ম্যানেজার বিশ্বজিৎ হালদার এবং সঞ্চালনা করেন সরকারি ইউনিট ম্যানেজার মোঃ মানিক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি ও মিডিয়া বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সিডিও সাইদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, পানির অপচয় রোধ এবং নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানির নিশ্চয়তা দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে ‘বিশ্ব পানি দিবস’ পালনের প্রস্তাব উত্থাপিত হয়। পরবর্তীতে একই বছরের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় ৭৭ কোটিরও বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া প্রতিবছর অনিরাপদ পানি ও দুর্বল পয়োনিষ্কাশনের কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়।

বক্তারা আরও বলেন, সচেতন বা অসচেতনভাবে পানির অপচয় মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। তাই পানির সঠিক ব্যবহার ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুরোধও উপেক্ষিত, নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার আহাজারি