হরিনাকুন্ডু সংবাদদাতা,
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের যোগদান উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল হাসিব।
নবনিযুক্ত আনসার সদস্যদের স্বাগত জানিয়ে তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের স্বাস্থ্যসেবা, শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তারা।
এই স্মরণীয় মুহূর্তে উপস্থিত সকলেই হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।