হরিপুর, (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় হরিপুর উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।
উপজেলা কৃষি অফিসার শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মানুষ কুমার । এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল বাইন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ।