
ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) শনিবার রাতের অভিযান চালিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে।
এসটিএফের বরাত দিয়ে জানা যায়:
দুই আসামি বাংলাদেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধে জড়িত ছিলেন।
তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা হাদিকে হত্যা করে ভারতে পালিয়েছিল এবং মেঘালয় সীমান্ত পেরিয়ে ঘোরাফেরা করেছিল।
গ্রেপ্তারের পর তাদের রবিবার আদালতে হাজির করা হয়েছে এবং পুলিশ হেফাজতে রাখা হয়েছে।