
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
ব্রিটেনে কমিউনিটির অতি পরিচিত মুখ,মৌলভীবাজার জেলার কৃতি সন্তান,বিশিষ্ট ব্যাবসায়ী বিসিএ ইউকে’র ডেপুটি সেক্রেটারি জেনারেল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মানিত সদস্য, “হ্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র অকাল মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের’ কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, ও সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির কনভেনর আলহাজ্ব হারুনুর রশীদ,কো- কনভেনর জামাল হোসেন, জয়েন্ট কনভেনর এম সিপার করিম, ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।সংগঠনের পক্ষ থেকে আইবিএননিউজকে এসংবাদ পাঠিয়েছন শেখ নূরুল ইসলাম ।
শোক বার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের’ কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ব’লেন মানুষের মৃত্যু অবধারিত জন্মিলে মরিতে হয় এটাই নিয়তির বিধান। কিন্তু কিছু মৃত্যু মানুষের মনে দাগ কাটে, যখন মৃত্যুটি হয় অকাল মৃত্যু । মাত্র ৫৪ বছরের মুজিবুর রহমান ঝুনু আমাদের কমিউনিটির অতি পরিচিতি মূখ, সফল ব্যবসায়ী, সদালাপী এবং অমায়িক সকল মানবিক গুণাবলির অধিকারী মুজিবর রহমান ঝুনু আজ অকালে হারিয়ে যাওয়া একটি নাম। সদা হাস্যজ্জল, মার্জিত এবং অসম্ভব বিনয়ী ঝুনু ভাই এই প্রজন্মের এক উজ্জ্বল পথিকৃৎ, ঝুনু ভাই বৃটেনের রাজনীতি, অর্থনীতি সম্পর্কে অনেক কিছু জানতেন যা তার সাথে আলাপ করলে ই বুঝা যেত, অসম্ভব দেশ প্রেম তার মধ্যে ছিল সেই সাথে মাতৃ ভূমির প্রতি অগাধ টান এবং নিজের কমিউনিটির প্রতি অঙ্গীকার । তিনি দীর্ঘ দিন থেকে বৃহত্তর লন্ডনের টুইকেনহ্যাম এলাকায়্ সুনামের সাথে পরিচালনা করেছেন স্পাইস অব ইন্ডিয়া নামে একটি সফল রেষ্টুরেন্ট । তিনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন গ্রেটার সিলেট কমিউনিটি সহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন । তিনি ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারিও ছিলেন।
মরহুম মুজিবুর রহমান ঝুনু’ তাঁর সততা, আন্তরিকতা এবং কমিউনিটির প্রতি নিঃস্বার্থ সেবার জন্য সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে পরিবার, স্বজন কমিউনিটির মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Reporter Name 

























