দেশে গত ১৫ বছরে রেলপথে মোট **১ হাজার ৩৩৪টি** ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৫ জুলাই) সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মোট দুর্ঘটনার মধ্যে **পূর্বাঞ্চলে ১ হাজার ৫১টি** এবং **পশ্চিমাঞ্চলে ২৮৩টি** দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানান, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রেললাইন, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটি, যার ফলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এছাড়া চাকার শার্প ফ্রেঞ্জ, গেজের অসামঞ্জস্যতা এবং প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও দুর্ঘটনা ঘটতে পারে।
রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনা কমাতে রেললাইন নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তি বা বিভাগের দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।