
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সদস্য,বাংলাদেশ কৃষক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী কর্মী, রাজপথের সাহসী যোদ্ধা এমএ করিম এর শুভ জন্মদিন ৩১ মার্চ ।
এম এ করিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্টাকালীন মাঠ সংগঠক মরহুম গোলাম কবির ভুঞার তৃতীয় সন্তান এম এ করিম।
রাজনৈতিক অঙ্গনে দেশে গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভুমিকা রেখেছেন। এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন বিশেষ করে চাতলপাড় কলেজ, অরুয়াইল কলেজ. বড়নগর হাই স্কুল প্রতিষ্টা ও সরকারী এমপিও ভুক্তকরন এবং উন্নয়নে অগ্রণী ভুমিকা রয়েছে তার। এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন, বিভিন্ন কবরস্হান, ঈদগাহ, মসজিদ উন্নয়ন, বিদ্যুতায়ন করনে তার অবদান প্রশংসনীয়। তাছাড়া এম এ করিমের প্রতেষ্টায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে অনেক ছেলে মেয়ের চাকুরী হয়েছে।
শুভ জন্মদিনে তাঁর সফলতা কামনা করছি।
///আইবিএননিউজ //
Reporter Name 


























