মোঃ মোনাহার মিয়া,স্টাফ রিপোর্টার:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের কণ্ঠে ‘আমরা সবাই হাদী হব, হাদী হত্যার বদলা নেব’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘হাদী হত্যার বিচার চাই’—এমন সব উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে পুরাতন বাস টার্মিনাল এলাকার বটতলা মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-
ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি, জামালপুর জেলা ছাত্রদল,
গাজী নাজমুল হাসান নয়ন,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক,
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল,
সিয়াম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল।
মঈন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, কলেজ ছাত্রদল।
রাসেল, সহ-সভাপতি, কলেজ ছাত্রদল।
লাদেন আকন্দ, সাধারণ সম্পাদক, কলেজ ছাত্রদল।
অপূর্ব সিয়াম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কলেজ ছাত্রদল।
এছাড়াও স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা ওসমান হাদীর হত্যাকাণ্ডকে অত্যন্ত বর্বরোচিত উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, "অবিলম্বে হাদীর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন